স্বামী—স্ত্রীর সুন্দর জীবন (বই) » Amar Bangla Post
বিয়ের দুটি বুলি আওড়িয়ে যখন স্বামীর সাথে একটি মেয়ের সম্পর্ক স্থাপিত হয়, একজন বলে, আমি বিবাহ করেছি, আপরজন বলে, আমি কবুল করেছি, তখন এ মেয়ে এ দুটি বুলির এমন মূল্যায়ন করে যে, সে মায়ের স্নেহবন্ধন ত্যাগ করে, পিতার স্নেহবন্ধন ছিন্ন করে, ভাই—বোনদের মায়াবন্ধন ত্যাগ কুরে, স্বীয় খান্দান ও মাতৃভূমির ভালবাসা ত্যাগ করে, পূর্বের সকল বাঁধন ছিন্ন করে সম্পূর্ণ স্বামীর হয়ে যায়। স্বামীর ঘরে এসে বন্দী হয়ে যায়। নারী তোমার জন্য কত ত্যাগ স্বীকার করে। তুমি কি এ ত্যাগের মূল্যায়ণ করবে না। যদি বিষয়টি বিপরীত হত, তোমাকে বলা হত, তোমার বিবাহ হয়ে গেছে, এখন তোমাকে তোমার খান্দান ছাড়তে হবে, পিতা—মাতাকে ছাড়তে হবে, তাহলে তোমার জন্য তা কত কঠিন হত! অপরচিত পরিবেশ, অপরিচিত ঘর, অপরিচিত মানুষের সাথে পুরো জীবন অতিবাহিত করার জন্য সে বন্দী হয়ে গেছে। এ ত্যাগের মূল্যায়ণ কর এবং তাঁর সাথে সদ্ব্যবহার কর। স্বামী—স্ত্রীর সুন্দর জীবন (বই) » Amar Bangla Post
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন